Showing posts with label স্যালাইন কাব্য. Show all posts
Showing posts with label স্যালাইন কাব্য. Show all posts

আসুন মাথা ফাটিয়ে দেন!


ঘটনাটি বেশ মজার। আজকাল শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষকেরা শুধু শিক্ষাদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না বা থাকতে চান না, তাদের উর্বর মস্তিষ্ক সৃষ্ট আরো অনেক বিষয়ই তারা ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে থাকেন। 

সম্প্রতি আমার প্রাক্তণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমার একজন ছোট ভাইকে উদ্দেশ্য করে বলেন যে... অন্য একজন ছাত্রের ভর্তি বাতিল করে তিনি আমার সেই ছোট ভাইকে ভর্তির সুযোগ করে দিয়েছিলেন কিন্তু তার (ছোট ভাইয়ের) বর্তমান কার্যক্রম এমন যে, মনে হলে তিনি তার মাথা ফাটিয়ে দিতে চান!!! 

শিক্ষক ছাত্রের মাথা ফাটাতে চান? খুব ভালো কথা... ফাটিয়ে ফেলেন তারপর দেখা যাবে কোথাকার জল কোথায় গড়ায়... আর তার প্রতি আরো আহব্বান... আপনি যদি আপনার কোন ছাত্রের প্রতি ক্ষোভ থেকে থাকে তাহলে সাহস সঞ্চয় করুন এবং সরাসরি তাকে বলুন... এটা হলো পুরুষের বৈশিষ্ট্য, নিজের মধ্যে তা ধারণ করার চেষ্টা করুন। এভাবে অন্য ক্লাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের নামে কথা বলাটা কাপুরুষতা... অবশ্য এখানে পুরুষতার ব্যাপার থাকলে তবে তো কাপুরুষতার ব্যাপারটি আসবে! 

আর শোনেন, মাথা ফাটালে আমরা আর কি করবো? একটু চিল্লা-মিল্লি হয়তো করবো... আর মাথা ফাটানোর পর যদি জীবিত থাকে তবে হয়তো হাসপাতাল-টাতালে নিয়ে যাবো... আর আমাদের একটু চিল্লা-মিল্লিতে আপনি কোথায় যাবেন জানেন? আগে ফাটান তারপর দেখেন...

আদু ভায়েরা আসুন আমরা এবার দাদুভাইকে আবিস্কার করি!

ভাবতে অবাক লাগে, কিছুটা বিষ্ময়ও কাজ করছে। আজ ক্যাম্পাসে গিয়েছিলাম এক বন্ধুর সাথে। হঠাৎ পরিচিত একজনের কন্ঠে পিছনে ফিরলাম। পরিচিত কন্ঠ, পরিচিত মুখ তবুও যেন একটু অপরিচিত লাগছে! হতবাক নয়নে তাকালাম- দেখি কেমন যেন ক্ষ্যাপাটে হয়ে গেছে, চুলগুলো উসকুখুসকো আর কন্ঠটাও আগের তুলনায় কেমন যেন। যাইহোক, এতেও আমার তেমন ভাবোদয় ছিলনা, কিন্তু আমাকে সম্বোধন করলেন “এই যে, আদু ভাই...” প্রথমে একটু হতচকিত হলাম।
বলুন তো, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? ৫৮? না ৬০? এর কম বৈকি বেশি নয়! আর আমাদের দেশে এই জীবনের কতদিন কাটে শিক্ষাক্ষেত্রে? ২৬ বা ৩০ পর্যন্ত। এই ১ বছর হলো শেষ করেছি এম.এস. উল্লেখ্য যে শিক্ষাজীবনে আমার কোন ইয়ার লসও নেই। আর এখনই আদু ভাই বনে গেলাম? যাইহোক মেনে নিলাম আমি না হয় আদু ভাই, কিন্তু যিনি সম্বোধন করলেন তিনি? যার বয়স ৪৫ বা ৫০ সমাগত তিনি কি করে অন্যকে বলেন আদু ভাই? আমার প্রিয় ব্লগার ভাই ও বোনদের কাছে একান্ত অনুরোধ দয়া করে আমাকে জানাবেন কি তাকে আমি কি বলে সম্বোধন করবো?

আজ এখানেই এই কলম (ডিজিটাল কলম) রাখলাম।
আর তার নাম দিলাম দাদুভাই...