Showing posts with label কবুতর. Show all posts
Showing posts with label কবুতর. Show all posts

রাজশাহীর কাটাখালীতে কবুতরের হাট


রাজশাহী শহরের বেশ কিছু স্থানে প্রতি সপ্তাহেই বসে কবুতরের হাট। এর মধ্যে কাটাখালী অন্যতম। প্রতি সপ্তাহে দু’দিন, শুক্রবার ও সোমবারে বসে এই হাট। কাটাখালীর কবুতরের হাট প্রধানত জমে সকাল বেলায়। আশেপাশের বিভিন্ন এলাকা হতে বিক্রেতা ও কবুতরপ্রেমী ক্রেতাটা হাটে ভিড় জমান। হাটে কমবেশী প্রায় ৪০ জন বিক্রেতা প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে কবুতর বিক্রি করে থাকেন।