রাজশাহীর পুঠিয়া উপজেলার রথের মেলা বিখ্যাত। প্রতিবছর রথ যাত্রার প্রথম দিনে এই মেলা শুরু হয় এবং উল্টোরথের দিনে শেষ হয়ে থাকে। পুঠিয়ার রথের মেলাটি বসে পুঠিয়া রাজবাড়ির সামনের মাঠে। মেলা চলাকালীন সময়ে যে কেউ পুঠিয়া ভ্রমণ করে একসঙ্গে দুটি উদ্দেশ্য পূরণ করে আসতে পারেন- প্রথমত, মেলা দর্শন এবং দ্বিতীয়ত, রাজবাড়িসহ আশেপাশের পূরাকৃর্তি যেমন মন্দিরসমূহ দর্শণ।